July 25, 2026, 9:01 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

তানোরে ভূমিদস্যু আ.লীগ নেতা গ্রেফতার

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর তানোরে এক ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভূমিদস্যুতার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পুলিশ এসকটের মাধ্যমে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এএসআই মো. মহসিন আলী।

গ্রেফতারকৃতরা হলেন- স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাঁন্দুড়িয়া উপরপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল গফুরের পুত্র কথিত কবিরাজ ভূমিদস্যু আবুল কালাম আজাদ (৫৬) ও তার ভাই মোতাহার আলী (৩২)। এছাড়াও একই এলাকার মৃত ফজলুর রহমানের পুত্র কেরামত আলী (৪৫)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির পোস্ট অফিস সংলগ্ন সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১১ শতক জমি জোরপূর্বক ভরাট করে গ্রেফতারকৃতরা।

ইউএনওর নির্দেশে তানোর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহম্মেদ সজীব ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ভূমি অফিসের লোকজনের ওপর হামলা চালিয়ে তাদের লাঞ্ছিত করে গ্রেফতারকৃতসহ অজ্ঞাতনামা ৭/৮ জন। এ ঘটনায় জীবন বাঁচানোর তাগিদে পালিয়ে রক্ষা পান ভূমি অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

ঘটনার দিন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তানভীর আহম্মেদ সজীব বাদী হয়ে তিন জন নামধারী ছাড়াও অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ইউএনওর নির্দেশে ৯ সেপ্টেম্বর জমি জরিপ করা হয়। জরিপে দেখা যায় শুধু ভরাট করা জায়গা নয়, রাস্তার পাশে অবস্থিত ভূমিদস্যু কালামের দ্বিতল ভবনের প্রায় ১৪ ফুট জায়গাও সরকারি সম্পত্তি। ফলে তাকে দুই সপ্তাহের মধ্যে ভবন সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে তানোর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহম্মেদ সজীব বলেন, সরকারি জায়গা জরিপ করে দেখা যায় শুধু ভরাট করা জায়গা নয়, রাস্তার পাশে অবস্থিত দ্বিতল ভবনের প্রায় ১৪ ফুট সরকারি সম্পত্তি ভূমিদস্যু কালাম হাজী জোরপূর্বক দখলে নিয়ে সেখানে দ্বিতল ভবন নির্মাণ করেছেন। ফলে দুই সপ্তাহের মধ্যে ভবন সরানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ইউএনও স্যার।

১০ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে থানায় মামলা রুজু করা হলে ১১ সেপ্টেম্বর দুপুরে তাদের গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করে আজ পুলিশ এসকটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ