‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে আগামীর রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যৈষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটি সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পয়লা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধান অতিথির বক্তব্যে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন- তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় বাংলাদেশের সকল শ্রেণী পেশা মানুষের কথা উল্লেখ রয়েছে। রাষ্ট্র কাঠামো গঠনে এই ৩১ দফা বাস্তবায়ন হলে এর সুফল সকল জনগণ ভোগ করবে। তাই জনগণের মাঝে আমরা ৩১ দফা সম্পর্কে প্রচার করে যাচ্ছি।
এ সময় খোন্দকার বাবলু আরও বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা এদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছিল। মানুষের উপর অন্যায়, অত্যাচার জুলুম করে কেউ টিকে থাকতে পারে না শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে প্রমাণ করেছে।
তিনি আরো বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য তিনি দেশের সকল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের প্রতি আহবান জানান।এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।
এসময় পয়লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও তেরশ্রী কলেজের সাবেক জিএস ও বানিয়াজুরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি মো.আনোয়ার হোসেন, শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মাষ্টার, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য মো. লিটন মুহুরী, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য আবুল কালাম আজাদ, ঘিওর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বিল্টু খান, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এইচ এম উজ্জ্বল হোসেন,ঘিওর উপজেলা কৃষক দলের সহসভাপতি মো. শহিদুল ইসলাম চান্দু প্রমুখ।