July 25, 2026, 4:04 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রাউজানে সনাতনী ছাত্রছাত্রীদের জন্য বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম রাউজানে প্রতি বছরের ন্যায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাউজানে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা – ২০২৫”।

১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টায় রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে রাউজানে মাধ্যমিক প্রাথমিক ও সকল বয়স এর শিক্ষার্থী সহ মোট ১,১০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানটি আয়োজন করছে “সনাতন বিদ্যার্থী সংসদ, রাউজান শাখা”। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ,সহ স্ব স্ব ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বরোপ এর লক্ষ্যে প্রতিবছর এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসু পালিত ও সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, প্রাক্তন শিক্ষক অরুণ দাশ, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি জে কে শর্ম্মা (জনি), রাখেশ সরকার, পার্থ দে, শান্তু বনিক,আকাশ দাশ,নিলয় ভট্টাচার্য, শুভজিৎ বনিক,নিরুপম দাশ, টিটন দাশ, রিমা রায়,শিপ্রা বনিক,টুম্পা দাশ,নিলয়,পুস্পক,ভোমর দাশ,সাগর দাশ, শুভ শীল সহ আরো অনেকে।

সুজন দাশ ( সহকারি শিক্ষক)এর পরিচালনায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শ্রীমান দাশ শুভ এবং সাধারণ সম্পাদক অনিক দাশ শুভ সকলকে পরীক্ষায় উপস্থিত থেকে শিক্ষার্থী,অভিভাবক, অতিথিদের সার্বিক সহযোগিতা কামনা করেন

উল্লেখ্য, এই মহতী আয়োজনে সার্বিক সহযোগিতা করছে রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ