July 25, 2026, 5:00 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

মণিপুরে মোদির সফরের আগে বিজেপিতে বড় ভাঙন, একযোগে ৪৩ নেতার ইস্তফা

আর্ন্তজাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মণিপুর সফরের দু’দিন আগে বড় ধাক্কা খেল বিজেপি। রাজ্যটির উখরুল জেলার ফুংইয়ার বিধানসভা আসন থেকে একযোগে পদত্যাগ করেছেন ৪৩ জন নেতা। দলের মণ্ডল সভাপতি, নারী, যুব ও কিষাণ মোর্চার সভাপতি, বুথ স্তরের বহু কর্মী—সবাই একসঙ্গে দল ছেড়েছেন।

তাদের অভিযোগ, দলে গ্রামীণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হয় না। যোগাযোগ ও সমন্বয়ের অভাব তৈরি হয়েছে। তাদের কথায়, তারা সবসময় দলের প্রতি আনুগত্য রেখেছেন, কিন্তু বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। তাই জনগণের জন্য আলাদা পথে কাজ করতে চান।

এই গণ ইস্তফা এমন এক সময়ে ঘটল, যখন প্রধানমন্ত্রী প্রথমবার মণিপুর সফরে যাচ্ছেন জাতিগত সহিংসতার পর। উন্নয়ন প্রকল্পে সাড়ে আট হাজার কোটি টাকার ঘোষণা আসতে চলেছে। চূড়াচাঁদপুর ও ইম্ফল থেকে তিনি নানা প্রকল্প উদ্বোধন করবেন। কিন্তু তার আগেই ভাঙন দলে অস্বস্তি তৈরি করেছে।

রাজ্যের বিজেপি নেতৃত্ব অবশ্য বিষয়টিকে ছোট করে দেখাতে চাইছে। তাদের দাবি, ইস্তফা দেওয়া ব্যক্তিরা আগেই দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। দলের সহসভাপতি আওং শিমরাই হোপিংসন বলেন, এটি কয়েকজনের ব্যক্তিগত হতাশা ও উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। প্রচারের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, এ ঘটনা বিজেপির ভবিষ্যৎ রাজনীতিতে তাৎপর্যপূর্ণ হতে পারে। কারণ, নাগা অধ্যুষিত অঞ্চলে বিজেপির ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে। মণিপুরের অশান্ত রাজনৈতিক প্রেক্ষাপটে গ্রামীণ নেতাদের ক্ষোভ দলের জন্য বড় সংকেত। শুধু উন্নয়ন প্রকল্প ঘোষণা করলেই কি আস্থা ফেরানো যাবে? জনগণের মনে এই প্রশ্নই এখন সবচেয়ে বড়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ