July 25, 2026, 7:29 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাটে ছাত্রশিবিরের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট উত্তর অঞ্চল শাখার উদ্যোগে অর্ধদিবস বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।



‎শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফকিরহাট কাজি আজহার আলি কলেজ অডিটরিয়ামে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি আবু দারদা।



‎জেলা অর্থ সম্পাদক আল মাহমুদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক ইনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, সাবেক জেলা অর্থ সম্পাদক ও ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম।



‎দারসুল কুরআন পেশ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।



‎কর্মী শিক্ষা বৈঠকে ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী উপজেলা এবং বারুইপাড়া, যাত্রাপুর ইউনিয়নের বাছাইকৃত কর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ