July 25, 2026, 4:05 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ফকিরহাটে মসজিদের জমি দখলের অভিযোগে মহিলা মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের জমি দখলের অভিযোগে ইউপি মহিলা সদস্য শিউলির বেগমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে সদর ইউনিয়নের সিংগাতী গ্রামের জামে মসজিদের মুসল্লীরা ও গ্রামবাসীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন।

এসময় মসজিদের সাধারণ সম্পাদক সৈয়দ আল মামুন অভিযোগ করে বলেন, শিউলী বেগম আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও  ক্ষমতার দাপট দেখিয়ে মসজিদের জায়গা দখল করে রেখেছেন। এমনকি একসময় খুতবার সময় মসজিদের ইমাম সাহেবের ওপরও তারা হামলা চালান।

এসময় অনেকে অভিযোগ করে বলেন, উক্ত মহিলা মেম্বর প্রায় ১৭-১৮ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে মসজিদের জমি দখল করে রেখেছেন। কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছেন। আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে বিএনপির পরিচয়ে চলাফেরা করেন।

বক্তারা শিউলির দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি করেন।পরে গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল বের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ