July 25, 2026, 5:47 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

নেপালের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের আকাশে, অভ্যুত্থানের ডাক শোনা যাচ্ছে

আর্ন্তজাতিক ডেস্ক

বাংলাদেশ-নেপালের পর দুর্ভাগ্যের অবকাশে ছেয়ে গেছে  পশ্চিমবঙ্গের আকাশ । এমন এক টালমাটাল সময়ে, ভারতের পশ্চিমবঙ্গেও শোনা যাচ্ছে অভ্যুত্থানের সুর। নেপালের মতো ভারতের পশ্চিমবঙ্গেও গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। শুক্রবার দেশটির গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ভারতের অন্যতম প্রভাবশালী রাজ্য পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং যে মন্তব্য করেছেন, তাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অর্জুন সিং নেপালের চলমান গণঅভ্যুত্থানকে উদাহরণ হিসেবে তুলে ধরে পশ্চিমবঙ্গের তরুণ সমাজকে একই পথে হাঁটার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, নেপালের যুবসমাজ যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তা এক ঐতিহাসিক দৃষ্টান্ত। বাংলার তরুণ-তরুণীদেরও সেই সাহস দেখানো উচিত। এই রাজ্যেও এমন এক গণঅভ্যুত্থান প্রয়োজন।

তাঁর এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে, এ ধরনের মন্তব্য স্পষ্টতই উসকানিমূলক এবং রাজ্যে অস্থিরতা তৈরির জন্য উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগ আরও গুরুতর হয়েছে তখন, যখন সংবাদমাধ্যমের একাংশ দাবি করে যে অর্জুন সিং নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকিও দিয়েছেন। যদিও এ বিষয়ে অর্জুন সিং-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

নেপালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা যাচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে জনগণ। বেশ কয়েক সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে দেশটির ‘জেন-জিরা’ প্রজন্ম অর্থাৎ তরুণ সমাজ। তারা শুধু রাজপথে নেমে আসেনি, বরং ক্ষমতার কেন্দ্রবিন্দুকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। জনরোষের মুখে কেপি শর্মা অলি প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। সরকারের প্রায় সব শীর্ষ কর্মকর্তা আত্মগোপনে কিংবা দেশ ছেড়ে পালিয়েছেন।

এই পটভূমিতে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গে অর্জুন সিংয়ের ‘গণঅভ্যুত্থান’-এর ডাক নিছকই রাজনৈতিক আবেগ, না কি এর পেছনে আছে সুপরিকল্পিত উদ্দেশ্য তা নিয়েই এখন আলোচনা চলছে সুশীল সমাজে।

তবে একটা বিষয় স্পষ্ট যে, দক্ষিণ এশিয়ায় তরুণ সমাজ এখন শুধু প্রত্যক্ষদর্শী নয়, বরং সক্রিয়ভাবে রাজনৈতিক পরিবর্তনের দাবিতে রাজপথে নামছে। আর সেটাই হয়তো রাজনীতিবিদদের যেমন আশাবাদী করছে, তেমনি ভয়ও দেখাচ্ছে।

তথ্য সূত্রঃ বার্তাবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ