September 15, 2026, 7:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ডাকসুতে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব: ফুয়াদ

বরিশাল জেলা প্রতিনিধি

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ডাকসু নির্বাচনে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠুভাবে অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন সম্ভব।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরিশাল জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক একথা বলেন। সংসদীয় আসন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) এর উন্নয়ন ও সমসাময়িক বিষয়ে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ডাকসু নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, জগন্নাথ হলে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদে সাদিকের দশ ভোট প্রমাণ করে আওয়ামী লীগের সমর্থনে শিবির জয়ী হয়নি বরং উল্টো ছাত্রদল ও বাম সমর্থিত প্যানেলের প্রার্থীরাই ভোট বেশি পেয়েছে। এজন্য এই নির্বাচনকে কোনো ফ্রেমে ফেলা যাবে না যে ডাকসু নির্বাচনে ইসলামপন্থি বা মৌলবাদীদের জয় হয়েছে।

তিনি বলেন, এই নির্বাচনে বিভিন্ন প্যানেল ও প্রার্থীকে পছন্দ না করায়, অনেকগুলো না ভোট শিবির সমর্থিত প্যানেলে জমা হয়েছে। এজন্য প্রার্থী বাছাইয়ে শিক্ষার্থীরা কোনো মতাদর্শ দেখেনি বরং দেখেছে কাকে ভোট দিলে ক্যাম্পাস অস্থিতিশীল হবে না, ট্যাগিং রাজনীতি হবে না। এজন্য ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের জন্য শিক্ষণীয়। অতীতের তুলনায় এবারের ডাকসু নির্বাচন শ্রেষ্ঠ নির্বাচন।

ব্যারিস্টার ফুয়াদ বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ থানার মীরগঞ্জ সেতু নির্মাণ ও শতাধিক সড়ক ও স্কুল সংস্কারে চলমান কাজে এবি পার্টির অবদান সম্পর্কে সংবাদ সম্মেলনে তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ