July 25, 2026, 4:03 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে রয়েল এনফিল্ডের ফ্রী টেস্ট রাইড অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মারুফ, স্টাফ রিপোর্টার

উত্তরায় অবস্থিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ফ্রী টেস্ট রাইড ক্যাম্পেইনের আয়োজন করে রয়েল এনফিল্ড। রয়েল এনফিল্ডের ডিলার উত্তরায় অবস্থিত ভিনটেজ মটরস এ আয়োজনে সার্বিক সহযোগিতা করে।

শুক্রবার(১২ সেপ্টেম্বর) দিন ব্যাপী ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাইকার্স ক্লাবের উদ্যোগে ভিন্টেজ মটরসের সহযোগিতায় এই আয়োজনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য ফ্রী টেস্ট রাইড, রয়েল এনফিল্ডের বিভিন্ন ফিচার সম্পর্কে জানানো, বাইকিংয়ের সময় সচেতন থাকার উপর পরামর্শ দেওয়া হয়।

দেখা যায়, রয়েল এনফিল্ডের ক্লাসিক সিরিজ, বুলেট সিরিজ, হান্টার, মেটিওর বাইক গুলোতে শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে রাইড করে। এছাড়াও ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও এই ক্যাম্পেইনে অংশ নেয়।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অটোমোবাইল ডিপার্টমেন্টের শিক্ষার্থী লাবীব জানান, রয়েল এনফিল্ডের বাইকে রাইড করে খুবই ভালো লাগলো। সাসপেন্সন, ব্রেকিং সিস্টেম অনেক উন্নতমানের। সামনে সম্ভব হলে আমি রয়েল এনফিল্ডের বাইক ক্রয় করবো।

ক্যাম্পেইনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী জানান, রয়েল এনফিল্ডের বাইক রাইড করা শখের বিষয়। আমরা সচারাচর যেসব বাইক রাইড করি সেগুলোর সাথে রয়েল এনফিল্ডের বাইকের কিছু পার্থক্য আছে। যেমন, ভাঙা রাস্তার মধ্যে রাইড করলে খুব স্মুথ ভাবে চলতে পারি। কোথাও ধাক্কা খেলে বোঝা যায় না।

রয়েল এনফিল্ডের জোনাল সার্ভিস ম্যানেজার জনাব সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের জন্য আমরা ক্যাম্পেইন করতে পেরে নিজেদের কাছে আনন্দ লাগছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাইকার্স ক্লাব আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এজন্য তাদের নিকট কৃতজ্ঞ।

ডব্লিউইউবি বাইকার্স ক্লাবের ফাউন্ডার প্রীতম দেবনাথ জানান, খুবি ভালো লাগছে এমন একটি আয়োজন করতে পেরে। আমাদের পাশে থাকার জন্য রয়েল এনফিল্ড এবং ভিন্টেজ মটরস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাইকারদের নিয়ে সচেতনতা মূলক কার্যক্রমের পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইন সেমিনার, জব হান্টিং, বাইক শো, রাইড ক্যাম্পেইন সহ বিভিন্ন কার্যক্রম করে থাকি।

উক্ত প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন রয়েল এনফিল্ড বাংলাদেশের এর হেড অফ সেলস এবং মাকেটিং জনাব রবিউল হক, ভিন্টেজ মটরস এর ডিলার ওনার জনাব ওয়াহিদুর রহমান, এরিয়া সেলস ম্যানেজার জনাব ইজরার আকরাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অটোমোবাইল ক্লাবের প্রেসিডেন্ট ফয়সাল আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ