July 25, 2026, 4:07 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আধুনিক কৃষির স্বপ্নে তরুণদের উচ্ছাস, রাজবাড়ীতে কৃষি অলিম্পিয়াডের বাছাই অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী জেলা সংবাদদাতা

রাজবাড়ীতে ‘ কৃষি ও প্রযুক্তিতে পরবর্তী প্রজন্মকে সবুজ, নিরাপদ, পুষ্টিকর এবং স্মার্ট খাদ্য নিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২ এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সরকারি কলেজে অলিম্পিয়াড কর্তৃপক্ষ এ আয়োজন করে।

সকালে এ বাছাই পর্ব অনুষ্ঠানের উদ্ধোধন করেন ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা ও সিইও মো. জিল্লুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. ইকরামুল করিম।

এসময় হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফ হোসেন খান, অলিম্পিয়াডের রাজবাড়ী জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা মারফিয়ারা খাতুন, জেলা জনসংযোগ কর্মকর্তা সুব্রত বিশ্বাস এবং সহকারী জনসংযোগ কর্মকর্তা ওয়েন ভট্টাচার্য সুপ্ত সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিগুলোর প্রায় ৬০০ শিক্ষার্থীদের মধ্যে ৩ টি ক্যাটাগরিতে এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

এসময় আয়োজকেরা বলেন, ‘ চূড়ান্ত বিজয়ীদের জন্য থাকছে ১০ লক্ষ টাকার গ্র্যান্ড ফান্ড, সার্টিফিকেট, পুরস্কার সামগ্রী, কৃষি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ এবং রিফ্রেশমেন্ট ট্যুর।

অলিম্পিয়াডের সিইও মো. জিল্লুর রহমান বলেন, এ অলিম্পিয়াডের মূল লক্ষ্য হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা, পুষ্টিবিষয়ে উৎসাহ তৈরি এবং ভবিষ্যৎ কৃষি উদ্যোক্তা গড়ে তোলা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম ইকরামুল করিম বলেন, ‘ এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ে সচেতন হবে এবং প্রযুক্তিনির্ভর কৃষি উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবে। ‘

এসময় শিক্ষারার্থীদের সহায়তায় অলিম্পিয়াড  স্বেচ্ছাসেবীদের হেল্প ডেস্ক সেবা ও শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন সহায়তায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যদের অংশগ্রহণে ডেস্ক সেবা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ