September 15, 2026, 4:24 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তারাবো পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম স্বপন।

১০সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মোগরাকুল এলাকায় তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোস্তফা ভুঁইয়া, আমির হোসেন ও শফিকুল ইসলাম স্বপন প্রমুখ।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম স্বপন বলেন, তিনি বিএনপির রাজনীতি করতে গিয়ে মামলা হামলার শিকার হয়েছেন। ২০০৫ সালে তার বোন জামাই মোস্তফা ভুঁইয়ার মোগরাকুল এলাকায় ৩ দশমিক ২৫ শতাংশ জমি ক্রয় করেন। মামলার কারণে বিএনপি নেতা স্বপন ও বোন জামাই মোস্তফাকে এলাকার বাইরে থাকতে হতো। স্থানীয় মোবারক হাসান ও তার ছেলে নাজমুল, মোমেন ও রনি আওয়ামীলীগের রাজনীতি করতো। আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তারা ৩ দশমিক ২৫ শতাংশ জমিতে বসতবাড়ি নির্মাণ করে দখলে নিয়ে নেয়। স্বপন ও তার বোন জামাই বেশ কয়েকবার স্থানীয় মুরুব্বিদের নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা চালালেও তারা আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তাদের হুমকি ধামকি প্রদান করে।

গত ৫ আগষ্ট সরকার পতনের পর তারা বিষয়টি স্থানীয়দের নিয়ে মিমাংসা করতে চাইলে মোবারক হোসেন ও তার ছেলেরা স্বপন ও তার বোন জামাইয়ে বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ দেন। স্বপন মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ