July 25, 2026, 5:47 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় কৃষি শ্রমিক নিহত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় মোজাহার শেখ (৫৫) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড় কৈর্বত্যখালি এলাকায় রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

নিহত মোজাহার শেখ পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার মৃত তাহের শেখের ছেলে। তিনি কৃষি জমিতে শ্রমিক হিসেবে কাজ করার জন্য রাজাপুরে আসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী ইসলাম পরিবহন একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় বাসের চালক ও সহকারী পালিয়ে যান।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, বাসটি পুলিশ হেফাজতে আছেন। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ