September 15, 2026, 6:41 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে ড্রাম ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ড্রামট্রাক চাপায় ১ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম রজব (৫৫)। তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নেত ঘাটোরা এলাকার বাসিন্দা। রজব ওই এলাকার স্থানীয় তোফাজ্জেল হোসেনের ছেলে।

প্রতক্ষদর্শী সূত্রে জানায়, রবিউল ইসলাম টাকা উত্তোলনের জন্য ব্যাংকে যাচ্ছিলেন। এসময় তিনি মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌছালে পেছন থেকে দ্রতগতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনা স্থলেই তিনি মারা যান। এসময় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে একটি ড্রাম ট্রাকের চাপায় তিনি মারা গেছেন। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ