July 25, 2026, 7:29 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বিশেষ ক্ষমতা আইনের মামলায় অব্যাহতি পেলেন আখতার হোসেন

নিউজ ডেস্ক রিপোর্ট

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাকে অব্যাহতির আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৫। এদিন মামলায় আখতার হোসেনের পক্ষে শুনানি করেন মো. মুজাহিদুল ইসলাম ও মো. আবদুল্লাহ আল ফারুকসহ অন্য আইনজীবীরা।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পবিত্র মাহে রমজানে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছিলেন আখতার হোসেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে মামলা দেয়। পরবর্তীসময় গ্রেফতার দেখানো হয়।

তবে কারাগারে থাকাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে শান্তিপূর্ণ অবস্থানকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। একই বছরের ১৭ এপ্রিল শাহবাগ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা এ মামলায় তাকে আবারও গ্রেফতার দেখানো হয়।

অব্যাহতির বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, বিগত সরকারের সময়ে লাখ লাখ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। আমার নামেও একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার কিছু মামলা প্রত্যাহার করেছে। আরেকটি মামলা এখনো চলমান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ