July 25, 2026, 5:47 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল শেষে আবার ৩ দিনের হরতালের ডাক

তরফদার রবিউল ইসলাম

চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে বাগেরহাটে বুধ ও বৃহষ্পতিবার হরতালে শেষে আবারও ৪ দিনের কর্মসূচী ঘোষনা করা হয়েছে। নতুন এই কর্মসূচীতে রয়েছে। রবিবার জেলা ও উপজেলার সকল সরকারী অফিস ও আদালত ঘেরাও ও অবরোধ এবং সোম, মঙ্গল ও বুধবার হরতালের কর্মসূচীর ডাক দিয়েছে। এদিকে ৪৮ ঘন্টা  হরতালের কারণে বাগেরহাট থেকে কোন যানবাহন চলাচল করতে পারে নি।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কো কনভেনর এম.এ সালাম, সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস আলী, জেলা জামায়েতের আমীর মাওলানা রেজাউল করিম, বিএনপি নেতা মোজাফ্ফর রহমান আলম, সরদার লিয়াকত আলী প্রমূখ নেতৃবৃন্দ কর্মসূচী ঘোষনার সময়ে উপস্থিত ছিলেন।

বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ পেতে, বাঁশ বেঁধে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করছেন হরতালের সমর্থনকারীরা। সর্বদলীয় সম্মিলিত কমিটির  দাবি, জেলার বিভিন্ন সড়কের অন্তত ১৩৪ টি স্থানে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন নেতাকর্মী ও স্থানীয়রা। যার ফলে বাগেরহাট জেলা কার্যত অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন রয়েছে। এমনকি আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থাও এক কথায় অকার্যকর হয়ে পড়েছে।

এদিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দড়াটানা সেতুর দুইপাশ, ফতেপুর বাজার, সিএনবি বাজারসহ বিভিন্ন স্থানে পন্যবাহী ট্রাকের সারি দেখা গেছে। এর ফলে ব্যবসায়ী ও চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অপরদিকে এক শ্রেনীর অসাধু চাঁদাবাজ ট্রাক প্রতি দুই শত টাকা আদায় করছে বলে ট্রাক চালকদের কাছ থেকে অভিযোগ রয়েছে। অন্যদিকে হরতালের সমর্থন করে বাগেরহাট জেলা জুড়ে দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

গত ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটে আন্দোলন শুরু হয়। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন ঠিক রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গন মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

চুড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট-১ ( বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)। দেশ স্বাধীনের পর থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল। তখনকার সীমানা ছিল বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২(বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)। এই সীমানা ঠিক রাখার দাবী জানিয়েছেন আন্দোলনকারীরা।

এসময়ে নেতৃবৃন্দ দাবী করেন, ১৯৭১ সাল থেকে বাগেরহাটের জনগন ৪ আসনে সংসদ নির্বাচন করে আসছে। সেই থেকে তারা বিভিন্ন উপজেলার সাথে মিলিয়ে আসনের সীমানা নির্ধারন করা হয়। কিন্তু  নির্বাচন কমিশন প্রক্রিয়ায় চারটি আসনকে তিনটি করতে গিয়ে এমন ভাবে কাটা ছাটা করে জগাখিচুরি পাকিয়েছে, তা নির্বাচন সীমানা নির্ধারনের আইনের ৬ ধারা পরিপন্থি। যেটার কারণে একদিকে যেমন নির্ধারণ করা উপজেলার মধ্যে সীমানার কোন মিল নেই। তেমনি যোগাযোগেরও বাঁধা গ্রস্থ হচ্ছে। এতে বাগেরহাটবাসী ক্ষুব্ধ হয়েছে। প্রয়োজনে  উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষনা দেন বিক্ষুদ্ধ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ