July 25, 2026, 5:00 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

ফোন রেখে নামাজে যাওয়াতেই কি বেঁচে গেলেন হামাস নেতারা?

আর্ন্তজাতিক ডেস্ক

হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে দুইদিন আগে কাতারের দোহায় বিমান হামলা চালিয়েছিল ইসরাইলের বিমানবাহিনী। তবে ভাগ্যক্রমে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর শীর্ষ নেতারা বেঁচে গেছেন বলে জানা যাচ্ছে। মূলত ইসরাইলি বাহিনীর হামলার কিছুক্ষণ আগে হামাস নেতারা ফোন রেখে সভাকক্ষ থেকে বেরিয়ে অন্য কক্ষে চলে যাওয়াতেই বেঁচে যান বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কয়েকটি আরব সংবাদমাধ্যমের সূত্রের বরাত দিয়ে ইসরাইলের দ্য জেউইস ক্রনিক্যালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কাতারের দোহায় ইসরাইলের হামলার কিছুক্ষণ আগে হামাস কর্মকর্তারা দুপুরের নামাজ পড়ার জন্য অন্য কক্ষে চলে যান। কর্মকর্তারা তাদের মোবাইল ফোন টেবিলে রেখে গিয়েছিলেন। এর ফলে ইসরাইলি ট্র্যাকিং সিস্টেম বিভ্রান্ত হয়েছে।
 
সৌদি মালিকানাধীন সংবাদমাধ্যম আশারক আল-আউসাত জানিয়েছে, হামাস কর্মকর্তারা মূল ভবনে নয়, একটি আলাদা বাসভবনে অবস্থান করছিলেন—আর এ কারণেই তারা বেঁচে যান।
ইসরাইলের সূত্রগুলো বলছে, দোহার হামলায় হামাসের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার একটি বৈঠক লক্ষ্য করা হয়েছিল। যার মধ্যে হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র নেতা খলিল আল-হাইয়া ছিলেন প্রধান লক্ষ্য।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল।
ওই হামলায় ছয়জন নিহত হন, যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। তবে হামলায় হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেছেন বলে জানা গেছে।
 
ওই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। চীন ও রাশিয়াসহ বিশ্বের বহু দেশ হামলার নিন্দা জানিয়েছে। এদিকে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে আরব বিশ্বও।
 
এদিকে ইসরাইলের হামলার পর বিশ্বের বিভিন্ন দেশের তীব্র নিন্দার মধ্যে জরুরি আরব-ইসলামি শীর্ষ সম্মেলন আহ্বান করেছে কাতার। আগামী রোববার ও সোমবার কাতারের রাজধানী দোহায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ