September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নিরাপদে দেশে ফিরল

আর্ন্তজাতিক ডেস্ক

কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকাল থেকেই তাদের আগমনের অপেক্ষা ছিল। বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ সি-১৩০বি ফ্লাইটে বিকেল ৪টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার কুর্মিটোলা এ কে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে। একই বিমানে ফিরেছেন বাংলাদেশ থেকে নেপালে গিয়ে ম্যাচ কভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরাও।

বিমান বাহিনী তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে, নেপালে অস্থিতিশীল পরিস্থিতিতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটের মাধ্যমে সফলভাবে দেশে প্রত্যাবর্তন করেছে।

ফুটবল দল নেপালে ৩ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। ৯ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল দ্বিতীয় ম্যাচ, কিন্তু কাঠমান্ডুর হোটেলে সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতার কারণে এটি বাতিল করতে হয়েছে।

দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রা নিশ্চিত করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ দূতাবাস এবং সরকারের সম্মিলিত চেষ্টায় দলকে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগেই ফেসবুকে জানিয়েছিলেন, আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে ফেরাতে নেপালের উদ্দেশে বিমানবাহিনীর বিমান পাঠিয়েছে সরকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ