September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দোহায় ইসরাইলি হামলায় নিহতদের জানাজায় কাতারের আমির

আর্ন্তজাতিক ডেস্ক

দোহায় হামাসের কার্যালয়ে ইসরাইলি হামলায় নিহত ছয়জনের জানাজায় অংশ নিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দোহার শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

 এর আগে নিহত ছয়জনের মরদেহ কাতারের রাজধানীর রাষ্ট্রীয় মসজিদে নিয়ে যাওয়া হয়। এসময় পাঁচ হামাস সদস্যের মরদেহ ফিলিস্তিনি পতাকায় এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তার মরদেহ কাতারি পতাকা দিয়ে ঢাকা ছিল।
 
জানাজার নামাজে কাতারের আমির ছাড়ার দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে হামাসের কোনো জ্যেষ্ঠ নেতাদের জানাজায় দেখা যায়নি।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল।
ওই হামলায় ছয়জন নিহত হন, যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।
এদিকে ইসরাইলের হামলার পর বিশ্বের বিভিন্ন দেশের তীব্র নিন্দার মধ্যে জরুরি আরব-ইসলামি শীর্ষ সম্মেলন আহ্বান করেছে কাতার। আগামী রোববার ও সোমবার কাতারের রাজধানী দোহায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ