July 25, 2026, 4:07 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

দীর্ঘ ৩৩ বছর পর জাবিতে জাকসু ও হল সংসদ নির্বাচন: ফল পেতে অপেক্ষা কাল পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোট শেষে এখন চলছে গণনার কাজ।

ভোটের ফলাফল প্রকাশে সময় লাগতে পারে জানিয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম বলেন, “ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হওয়ায় ফলাফল পেতে আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল কিংবা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।”

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে। এর মধ্যে ১০টি ছাত্রী হল এবং ১১টি ছাত্র হল।

প্রার্থী ও শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট সম্পন্ন করলেও এখন ফলাফলের প্রতীক্ষায় দিন গুনছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ