July 25, 2026, 4:58 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

চার্লি কার্ককে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ দেয়ার ঘোষণা ট্রাম্পের

আর্ন্তজাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের পেন্টাগনে ৯/১১-এর স্মরণসভায় দেয়া বক্তব্যে চার্লি কার্ককে মরণোত্তর ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ পদক দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, “আমার কোনো সন্দেহ নেই যে চার্লির কণ্ঠ এবং তিনি অগণিত মানুষের, বিশেষ করে তরুণদের হৃদয়ে যে সাহস স্থাপন করেছিলেন, তা বেঁচে থাকবে”।

“আমরা তাকে খুব মিস করবো,” ট্রাম্প বলেন।

ট্রাম্প এরপর ঘোষণা করেন, তিনি চার্লি কার্ককে ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করবেন। যা মার্কিন যুক্তরাষ্ট্রে একজন বেসামরিক ব্যক্তিকে দেওয়া সর্বোচ্চ সম্মান।

এদিকে চার্লির মৃত্যুকে ৯/১১-এ নিহতদের সাথে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

তিনি বলেন, “চার্লি; আমরা তোমাকে ভালোবাসি।”

ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কনজারভেটিভ অ্যাকটিভিস্ট চার্লি কার্ক। মি. কার্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন প্রভাবশালী মিত্র ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ