September 15, 2026, 4:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ১। মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা-মৃত আঃ খালেক, সাং-নুনগোলা কেডিসিপাড়া, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ১০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা বাসন্ড্যান্ট সংলগ্ন নাঈম উদ্দিন হোটেলের সামনে হতে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, ধৃত আসামী মাদকসহ অন্যান্য ধারার ১১টি মামলার এজাহারনামীয় আসামী।

ঘটনা সূত্রে জানা যায়, ধৃত আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩২) মাদকসহ অন্যান্য ধারার ১১টি মামলার আসামি। উক্ত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা নং-২৩ তারিখ-২০ অক্টোবর ২০২২, জিআর-৩৩৫/২২, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়। মামলা হওয়ার পর আসামি বিজ্ঞ আদালত হতে এই মামলাসহ অন্যান্য মামলায় জামিনে মুক্তিপ্রাপ্ত হয়ে নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে আসামিকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামিকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই প্রেক্ষিতে সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ