আজ ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার। মাদার অব ডেমোক্রেসি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও ঝালকাঠি ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি জননেতা হাবিবুর রহমান সেলিম রেজা।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যে ত্যাগ ও সংগ্রাম করেছেন তা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। তাঁর কারামুক্তি দিবস গণতন্ত্রকামী মানুষের কাছে সাহস ও অনুপ্রেরণার উৎস।”
সেলিম রেজা দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আরও বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থাকতে হবে।”
এসময় তিনি ঝালকাঠি-১ আসনের কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার সকল নেতাকর্মীকে খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।