July 25, 2026, 4:06 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

শিবিরের অনেক নেতাকর্মী একটা সময় ছাত্রলীগের ছত্রছায়ায় ছিলো- ডা: সালাউদ্দিন বাবু

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচন এক’শ ভাগ সুষ্ঠু হয়েছে এটা বলার মত সময় এখনো হয় নাই, শিবিরের অনেক নেতাকর্মী একটা সময় ছাত্রলীগের ছত্রছায়ায় ছিলো, তাই ছাত্রলীগের সাথে এই নির্বাচনে শিবিরের একটা আন্ডারস্টান্ডিং হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন স্থানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দলীয় ভোট বেশী সংগঠনে নাই ছাত্রদলে আছে শিবিরের আছে ও ছাত্রলীগের আছে তাই দুইটা সংগঠন যদি একত্রে হয়ে নির্বাচন করে সেই নির্বাচনে জয়ী হওয়া অনেক কঠিন, অনেক অভিযোগ আছে এই নির্বাচনে অনেকের ভোট অন্যায় ভাবে দেওয়া হয়েছে তাই এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে নির্বাচনটা সত্যিকারের সুষ্ঠ হয়েছে কিনা সেটাও দেখার বিষয় বলেও বলেন তিনি।

এসময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শরীফুল আলম ও যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ