October 31, 2026, 12:43 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, দোষীদের গ্রেফতারের দাবি

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী মহানগরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মঙ্গলবার রাতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন।

ঘটনাটি ঘটেছে মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম পূর্বপাড়া বাইপাস বড় মসজিদ এলাকায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। এতে চারজন গুরুতর আহত হন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারটির পক্ষ থেকে জানানো হয়, ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টা থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী স্থানীয় জয়, রফিক, শাকিল, সুজন, সুমন, ইমন, মিল্টন ও আকাশসহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

তাদের অভিযোগ, হামলাকারীরা ঘর থেকে স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ দলিলপত্র ও মূল্যবান সামগ্রীসহ জমি বিক্রির জন্য রাখা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় তারা পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা দীর্ঘদিন ধরে দাদা আফসার আলী (৮০) এর পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছেন। ওই বাড়িতেই থাকেন রেজাউল ইসলাম (৪৫), যিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবী।

এ ঘটনায় পরিবারটি গভীরভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত হামলাকারীদের গ্রেফতার, লুণ্ঠিত সম্পদ উদ্ধারের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে রাজশাহীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, “ঘটনার পরপরই আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। পরিস্থিতি শান্ত রাখতে উভয়পক্ষকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি আইনগত প্রতিকার পেতে উভয়পক্ষকে থানায় এসে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ