July 25, 2026, 5:46 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

মোল্লাহাটে দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার হরতাল : প্রথম দিনেই জনজীবন অচল

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দ্বিতীয় পর্যায়ের ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনেই সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

বুধবার(১০ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে উপজেলাজুড়ে পরিবহন চলাচল বন্ধ থাকায় জনজীবন স্থবির হয়ে পড়ে। বিশেষ করে সন্ধ্যার পর দুরপাল্লার পরিবহন ও মালবাহী ট্রাক হরতালের বাধার সম্মুখীন হয়। এতে উপজেলার মাদ্রাসাঘাট এলাকা থেকে শুরু করে মোল্লাহাট ব্রিজ পর্যন্ত বিশাল যানজটের সৃষ্টি হয়। দিনের প্রথম ভাগে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ঢাকা খুলনা গামী যাত্রীরা পড়েছেন মারাত্মক দুর্ভোগে।

আন্তঃজেলা ও দূরপাল্লার বাস, ট্রাকসহ ভারী যানবাহন বন্ধ থাকায় খুলনা, বরিশাল,গোপালগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত বন্ধ হয়ে যায়। অল্প কিছু অটোভ্যান ও ইজিবাইকে অতিরিক্ত ভাড়া দিয়ে মানুষকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। খুলনার এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী বলেন, “প্রতিদিন ১৫০ টাকা ভাড়া দিয়ে যাই-আসি, আজ প্রায় ৫০০ টাকা খরচ হয়েছে।

বিদ্যালয় ও কলেজে স্বাভাবিকের চেয়ে কম উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাননি নিরাপত্তার কারণে। একজন কলেজ শিক্ষার্থী বলেন, “আমাদের পরীক্ষা আসন্ন, কিন্তু এভাবে ক্লাস মিস হলে বড় ক্ষতি হবে।”

অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

জনজীবন অচল হয়ে যাওয়ায় মানুষজন আতঙ্কে রয়েছে দ্বিতীয় দিনের পরিস্থিতি নিয়ে। সাধারণ মানুষের দাবি, ইসির করা গেজেট বাতিল করে বাগেরহাটের ৪টা আসন বহাল করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ