September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে চারটি আসন বহালের দাবীতে ৪৮ ঘন্টা হরতাল চলছে

বার্তা সম্পাদক

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসুচির অংশ হিসেবে ৪৮ ঘন্টা হরতাল চলছে। এসময় বাংলাদেশের সর্ববৃহৎ মৎস্য আড়ৎ ফলতিতা মৎস্য আড়ৎ বন্ধ করে দেয় হরতাল সমর্থনকারীরা। এছাড়াও সকল দোকান-পাট বন্ধ দেখা গেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ৪৮ ঘন্টা হরতালের প্রথমদিন সকালে হরতাল সমর্থনকারী দক্ষিনাঞ্চলের সর্ববৃহৎ ফকিরহাট ফলতিতা মৎস্য আড়ৎ বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে মৎস্য ব্যবসায়ি ও চাষীরা।

এদিন সকাল থেকে ফকিরহাট সড়ক ও মহাসড়কে দূরপাল্লার কোনো পরিবহন যাতায়াত করতে দেখা যায়নি। ফকিরহাট বিশ্বরোড় মোড়, কাটাখালী চত্ত্বর সহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। তবে গ্রাম অঞ্চল দিয়ে সীমিত আকারে ব্যাটারি চালিত ইজিবাইক ও ভ্যান চলতে দেখা গেছে। হরতালের কারণে উপজেলার সকল দোকানপাটও বন্ধ রয়েছে।

জরুরী প্রয়োজনে কিছু ফার্মেসীর দোকান খোলা দেখা গেছে। তবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মহাসড়কে সিমিত আকারে কিছু মটরসাইকেল চলতে দেখা গেছে। স্কুল-কলেজের অফিস খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়েনি। সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাক, বাঁশ ও কাঠের গুড়ি ফেলে সড়কে ব্যারিকেট দিয়ে রাখে এলাকার সচেতন মহল।
তবে এ্যাম্বুলেন্সসহ জরুরী পরিবহনগুলো ছেড়ে দিতে দেখা গেছে।

হরতাল সমর্থনে এবং চারটি আসন বহাল রাখার দাবীতে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মিরা। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান,বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা এ্যাড আঃ ওয়াদুদ। ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগুম্বজ ইউপির সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম,ইন্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো: অহিদুজ্জামান, কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য এ্যাড: মাও: আ: ওয়াদুদ, ফকিরহাট জামায়াতে ইসলামীর আমীর এবিএম মাও: তৈয়াবুর রহমান, বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ,খান লিয়াকত আলী প্রমুখ।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মিরা জানান, বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন পুনবহাল না করা হলে লাগাতার কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ