October 30, 2026, 11:43 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

পাবনায় ইছামতী নদীপাড়ের বৈধ বসতিদের বিক্ষোভ, জেলা প্রশাসকের সাথে বৈঠক অনুষ্ঠিত

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 218.59793; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

পাবনায় ইছামতী নদীপাড়ের বৈধ বসতিদের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ দাবিতে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে হাজারো নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেছেন। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান করা হয়।

পরে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড, ভূমি অফিস কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নদী খনন ও বসতিদের ভূমি অধিগ্রহণ বিষয়ে পূর্ণাঙ্গ জরিপ ও বিশ্লেষণ রিপোর্ট তৈরির নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণের বিষয়ে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।

বসতি মালিকরা জানান, তারা ব্রিটিশ আমল থেকে শুরু করে সর্বশেষ ২০১৯ সালের বিএস রেকর্ড পর্যন্ত বৈধ কাগজপত্র, খাজনা, পৌরকর, বিদ্যুৎ-গ্যাস সংযোগের মাধ্যমে মালিকানা প্রমাণ করেছেন। তবুও অধিগ্রহণ বা ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদের চেষ্টা চালানো হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ