September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন আবদুল হালিম

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ঐহিত্যবাহী আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সহকারি অধ্যাপক সাংবাদিক মো.আবদুল হালিম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে কলেজ গভর্নিবডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে এক সভায় তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা খান, সহকারি অধ্যাপক শাহিন আক্তার, মো.ইউসুফ আলী খান, মো.জাহাঙ্গির আলম, দাতা সদস্য মো.মহারাজ হোসেন, অভিভাবক সদস্য মো.মাঈনুল ইসলাম, মো.জাকির হোসেন ও মো.ছগির হোসেন।

সাংবাদিক মো.আবদুল হালিম উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক, উপজেলা সুজনের সভাপতি ও পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি’র) অন্যমত সদস্য, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।

অভিনন্দন জানিয়েছেন পিস ফ্যাসিলেটর গ্রুপ পিএফজি কাঁঠালিয়া ও পিস এ্যাম্বেসেডর নেওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও উপজেলা সুজন সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন খান, সুজন জেলা কমিটির সভাপতি ইলিয়াস সিকদার, বাগেরহাটের শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, বেতাগী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক মো.আবদুস সালাম সিদ্দিকী, ভান্ডারিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম রিয়াজ মাহমুদ মিঠু, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি মো.রিয়াদ সিকদার, রাজাপুর প্রেস ক্লাবের সভাপতি মো.মনিরুজ্জামান খান, নলছিটি প্রেস ক্লাবের সভাপতি খান এনায়েত করিম ও সাংবাদিক আমিনুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ