September 15, 2026, 2:58 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সিইসির কাছে বাগেরহাটের ৪ আসন পুনর্বহালের দাবি কানাডার প্রবাসীদের

সৈয়দ জালিস মাহমুদ, বার্তা সম্পাদক

কানাডা সফররত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন সেদেশে বসবাস করা বাগেরহাটের প্রবাসী বাঙালিরা। এ সময় বাগেরহাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিইসির কাছে স্মারকলিপি দেওয়া হয়।


সোমবার (৮ সেপ্টেম্বর) কানাডার রাজধানী টরেন্টোতে প্রধান নির্বচন কমিশনারের কাছে তারা এই দাবি জানান। এ সময় সিইসি নেতৃবৃন্দের কথা শোনেন এবং তার পক্ষে কিছু করণীয় থাকলে করার আশ্বাস দেন।

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে বাগেরহাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, জন্মভূমির টানে, মাতৃভূমির টানে আমরা কানাডায় বসবাসরত প্রবাসী বাগেরহাটবাসী প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করি। সাক্ষাতে অনেকগুলো বিষয়ের মধ্যে একটি বিষয় ছিল বাগেরহাটে সংসদীয় আসন চারটির পরিবর্তে তিনটি করার ব্যাপারে। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা একটি স্মারকলিপিও দেই। আমরা তার কাছে সংসদীয় আসন পুর্নবহালের জোর দাবি জানাই। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের বক্তব্য শুনেছেন, খোলামেলা আলাপ-আলোচনা করা এবং বাংলাদেশে যেয়ে যদি ওনার পক্ষে কিছু করা সম্ভব হয় তবে উনি করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

সিইসির সঙ্গে আলোচনায় কানাডায় প্রবাসী সৈয়দ আমিনুল ইসলাম মুকুল, শেখ ইনামুল কবির মোহন, মো. শেখ আব্দুল আউয়াল, রাকিবুল হাসানসহ বাগেরহাটের অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় সেখানে কানাডায় বাংলাদেশের কনসাল জেনারেলও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ