September 15, 2026, 1:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরে রোলা নেছারিয়া দাঃ মাদ্রাসার “ম্যানেজিং” কমিটির সভাপতি হলেন নুর হোসেন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার রোলা নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড. মোঃ নুর হোসেন।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসার হলরুমে উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে প্রিজাইডিং অফিসার নির্মল সরকার এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সর্মমোট ভোটার ছিলো ৯ জন। এর মধ্যে রাজাপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ নুর হোসেন ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্ধী প্রার্থী বিএনপি নেতা নাসিম উদ্দিন আকন ২ ভোট পেয়ে পারাজিত হয়েছেন।

ফলাফল ঘোষণা শেষে নাসিম উদ্দিন আকন বলেন, আমি নির্বাচনে সন্তেষ্ট। আপনারা আপনাদের এলাকার সন্তান’কে নির্বাচিত করেছেন তাই আমি আশা রাখি আগামীতে আপনাদের মাদ্রাসার উন্নয়ন হবে। আপনারা আমাকেও ২ টি ভোট দিয়েছেন তাই আমিও আপনাদের সাথে থাকবো এবং মিলেমিশে কাজ করবো।

ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি এ্যাড. নুর হোসেন বলেন, এই নির্বাচনে আমি জয়ী হয়েছি তার পরেও আমার প্রতিদ্বন্ধী যিনি প্রার্থী ছিলেন তিনি রাজাপুরের সন্তান, রাজাপুরের বিএনপি নেতা তাকে এবং এলাকার সকল’কে নিয়েই আমি কাজ করবো। শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী’কে সাথে নিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন করবো। সবাই সম্মলিত ভাবে এই প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে রোলা নেছারিয়া দাখিল মাদ্রাসাকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রুপ দিবো ।

ফলাফল ঘোষণার পরে নবনির্বাচিত সভাপতি এ্যাড.নুর হোসেন’ কে অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও ঝালকাঠি – ১ আসনে বিএনপি থেকে মনোয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ