July 25, 2026, 6:36 pm
শিরনাম :
যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

রাজশাহীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোভ্যান চালক নিহত

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী দুর্গাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুজন (২৬) নামের এক অটোভ্যান চালকের নিহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় দুর্গাপুর-শিবপুর সড়কের সিংগা-রৈপাড়া বিলের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন রাজশাহী চারঘাট উপজেলার সারদা বাজার এলাকার নাজির উদ্দিনের ছেলে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানাযায়, শিবপুরগামী অটোভ্যানটি পিছন দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৮৬০৫) ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়।

‎খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়।

‎এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ