July 25, 2026, 4:04 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ভোট গণনা চলমান, ঢাবির প্রবেশমুখে উৎসুক জনতাকে ভিড় না করার অনুরোধ

নিউজ ডেস্ক রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলমান রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে উৎসুক জনতাকে ভিড় না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। এতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোট গণনার কাজ চলমান রয়েছে।

 
ভোট গণনা প্রক্রিয়া স্বচ্ছ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে গণনার দৃশ্য সরাসরি প্রদর্শন করছে। কোনো ধরনের সহিংসতার ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং রাতের মধ্যেই ফলাফল প্রকাশের আশা করা যাচ্ছে।

তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় ডিএমপি ভিড় নিয়ন্ত্রণে তৎপর রয়েছে এবং সবাইকে অযথা ভিড় না করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে।

উল্লেখ্য: ডাকসু নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদে ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ