September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো ইরান

আর্ন্তজাতিক ডেস্ক

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান এ ঘটনাকে ‘অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক’ কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, এ হামলা আন্তর্জাতিক আইন ও বিধি-বিধানের প্রকাশ্য লঙ্ঘন। এটি কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার গুরুতর অবমাননা।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বলেছেন, আবাসিক ভবনে এ হামলা চালানো হয়েছে, যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা অবস্থান করছিলেন। এটি সব আন্তর্জাতিক আইন ও নীতির প্রকাশ্য লঙ্ঘন এবং কাতারবাসী ও বিদেশি বাসিন্দাদের নিরাপত্তার জন্য বড় হুমকি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর জানিয়েছে, দোহায় এ হামলা সম্পূর্ণ ইসরায়েলের স্বাধীন সামরিক অভিযান ছিল। ইসরায়েল এটি শুরু করেছে, পরিচালনা করেছে এবং এর পূর্ণ দায়ভারও নিচ্ছে। তবে বিবৃতিতে সরাসরি দোহা বা কাতারের নাম উল্লেখ করা হয়নি।

গত কয়েক সপ্তাহ ধরে গাজায় টানা বিমান হামলার পাশাপাশি ইসরায়েল লেবানন, সিরিয়া ও ইয়েমেনেও হামলা চালাচ্ছে। সোমবার টিউনিসিয়ার বন্দরে অবস্থানরত গাজাগামী একটি মানবিক ত্রাণজাহাজেও সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়ছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ