September 15, 2026, 4:24 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

এসএ পরিবহনের ঝালকাঠি শাখা অফিসে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

এসএ পরিবহনের ঝালকাঠি শাখা অফিসের একটি কক্ষ থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ সম্প্রতি তাকে ঢাকায় বদলী করায় মানুষিক ভাবে হতাশা এবং ক্ষোভ থেকে আত্মহত্যা করেছেন চাকরী জীবনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করা এ ম্যানেজার। পুলিশ বলছে, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ম্যানেজার শেখর বিশ্বাস (৪৫) গোপালগঞ্জ জেলার মাছকান্দি গ্রামের শরৎ চন্দ্র বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, ঝালকাঠি শহরের কলেজ মোড় সংলগ্ন বিশ্বরোড এলাকায় এসএ পরিবহনের স্থানীয় শাখা অফিস। সেখানে ৮ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে ম্যানেজার পদে চাকরি করে আসছিলেন পয়তাল্লিশ বছর বয়সের শেখর বিশ্বাস। জেলা শহরের ডিসি অফিস সংলগ্ন একটি ভাড়া বাড়িতে কলেজ পড়ুয়া মেয়ে সিঁথি বিশ্বাস, আট বছরের ছেলে সৈকত বিশ্বাস ও স্ত্রী লিলাবতি দাসকে নিয়ে বসবাস করতেন শেখর। অফিসের হিসেব করবেন বলে সোমবার রাতে তিনি অফিসের একটি কক্ষেই থেকে যান। কিন্তু মঙ্গলবার ভোরে অফিসের ওই কক্ষটি সহকর্মীরা ভেতর থেকে বন্ধ পান। সহকর্মীরা পুলিশকে জানালে পুলিশ এসে দরজা ভেঙে ওই কক্ষটির মধ্যে ঝুলন্ত অবস্থায় ম্যানেজার শেখরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শেখরের স্ত্রী লিলাবতি দাস বলেন, সম্প্রতি ঢাকায় শেখরকে বদলী করা হয়েছে। কিন্তু ঝালকাঠিতে তার মেয়ে একাদশ শ্রেণিতে পড়েন, ছোট ছেলেটি পড়ে প্রাথমিকে। এছাড়া পেশাগত জীবনে সততা ও নিষ্ঠায় এই ম্যানেজার ছিলেন শহরের সবার প্রিয় ব্যক্তি। কিন্তু কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ করে বদলী করায় হতাশা ও অপমান বোধ থেকে শেখর আত্মহত্যা করেছেন।

ঘটনাস্থ থেকে ঝালকাঠি সদর থানার এসআই মো: ফরিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ