September 15, 2026, 4:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দাকোপে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারী নিহত

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী গ্রামে প্রতিপক্ষের হামলায় রেখা রানী মন্ডল (৪২) নামক এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। দাকোপ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুরারি হালদার জানান, ক্ষেতে গরু ঢুকে ধান খাওয়াকে কেন্দ্র করে রেখা রানী মন্ডলের সঙ্গে প্রতিপক্ষ মিলন গোলদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেখার নাকে মুখে এলোপাতাড়ি কিল- ঘুষি মারতে থাকে মিলন। এতে রেখা অচেতন হয়ে পড়ে। তার নাক দিয়ে রক্ত ক্ষরণ হতে থাকে।

খবর পেয়ে রেখার স্বামী বিষ্ণুপদ মন্ডল সেখানে গিয়ে দেখতে পান ঘটনাস্থলেই তাঁর স্ত্রীর মৃত্যু ঘটেছে। এসময় বিষ্ণু প্রতিবাদ করলে মিলন গোলদার তাকেও বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত মিলন ও তার সহযোগীরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ