September 15, 2026, 3:39 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় নানাবাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নানা বাড়িতে পানিতে ডুবে আজমান হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম আউরা গ্রামের একটি ছোট খালে পরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া আজমান হোসেন ফরিদপুর উপজেলার রাহাত হোসেনের ছেলে। তারা বাবা মা উভয়ে ঢাকায় চাকরি করে সেই সুবাদে শিশু আজমান নানা বাড়ীতে নানা নানীর সাথে থাকত।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে আজমান তার নানি মরিয়ম বেগমের সঙ্গে নানাবাড়ির উঠানে খেলাধুলা করছিল। নানির অগোচরে সে বাড়ীর পিছনে ছোট খালের পানিতে পরে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সকাল ১১টার দিকে তার লাশ ভেসে ওঠে। পরে তাকে উপজেলা উপ স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ মজুমদার তাকে মৃত ঘোষণা করেন।

পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা মো. মুনজুর আলী বলেন, নানির সংগে উঠানে বসে খেলছিল আজমান এর মধ্যে সকলের চোখ ফাকি দিয়ে কখন ছোট খালে পরে ডুবে গেছে নানিসহ কেউই বুঝতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর ছোট খালে তার মরদেহ ভেসে ওঠে।

এ ঘটনায় পশ্চিম আউরা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আজমানের অকাল মৃত্যুতে তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা গভীরভাবে মর্মাহত। একজন প্রতিবেশী বলেন, এত ছোট একটি শিশুর এভাবে চলে যাওয়া আমাদের সবাইকে কষ্ট দিয়েছে।

স্থানীয়রা জলাশয়ের আশপাশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা এবং সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান উঠেছে।

স্থানীয় ইউপি সদস্য বাদল মাহমুদ বলেন, ঘটনাটি তিনি লোক মারফত জানতে পেরেছেন। বিষয়টি খুবই দু:খ জনক আমি শোক ও সমবেদনা জানাই।

কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ পাঠিয়ে খোজ খবর নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ