July 25, 2026, 4:05 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপাতত আওয়ামী লীগ ভারতীয় কংগ্রেসের পথেই হাঁটছে

আর্ন্তজাতিক ডেস্ক

অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতৃত্বে নিজের ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সামনে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা।

সংবাদমাধ্যমটির দিল্লি প্রতিবেদক শুভজ্যোতি ঘোষের রিপোর্টে বলা হয়, ভারতের কংগ্রেস যেভাবে গান্ধী পরিবারের প্রজন্ম রাহুল ও প্রিয়াঙ্কাকে নেতৃত্বে নিয়ে এসেছে, শেখ হাসিনা তার অনুপস্থিতিতে আওয়ামী লীগের ক্ষেত্রেও একই ধরণের মডেল প্রয়োগ করতে চাইছেন।

আশির দশকের শুরু থেকে টানা ৪৪ বছর আওয়ামী লীগের নেতৃত্বে থাকা শেখ হাসিনা বর্তমানে দিল্লির একটি ‘সেইফ হাউসে’ কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন।

জুলাইয়ের অভ্যুত্থানের পর শতাধিক মানুষ হত্যার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। একইসঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বিবিসি বাংলা জানিয়েছে, দিল্লিতে থাকা পুতুল ইতোমধ্যে রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং দলের দৈনন্দিন কার্যক্রমে যুক্ত হচ্ছেন। তিনি মায়ের হয়ে বৈঠকও করছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয় দলীয় ভাবমূর্তি রক্ষায় বিদেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন।

শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিরও একটি ভূমিকা রাখবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, এই উত্তরাধিকার পরিকল্পনা নিয়ে দলের ভেতরে কোনো আলোচনা হয়নি। তার ভাষায়, “আমাদের এখন মূল লক্ষ্য হলো বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার। পদ-পদবি নয়।”

ভারতের কংগ্রেস যেভাবে রাহুল ও প্রিয়াঙ্কাকে নেতৃত্বে এনেছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও শেখ হাসিনা একই কৌশল নিচ্ছেন বলে বিশ্লেষকদের মন্তব্য। দিল্লির রাজনৈতিক বিশ্লেষক বিনোদ শর্মা মনে করেন, আওয়ামী লীগ একটি পরিবারকেন্দ্রিক দল হওয়ায় গান্ধী পরিবারের মতো শেখ পরিবার থেকেই নেতৃত্ব আসা স্বাভাবিক।

শেখ পরিবারের সঙ্গে গান্ধী পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কও উল্লেখ করেছে বিবিসি বাংলা।

 

 

 

সূত্র : বিবিসি বাংলা/একুশে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ