October 30, 2026, 8:57 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

রাজাপুরে খাদ্যবান্ধন কর্মসূচির ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ার লেবুবুনিয়া বাজারে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য “খাদ্যবান্ধন” কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর স্থানীয় ডিলার মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সরেজমিন অনুসন্ধানে জানা যায়, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত কার্ড প্রতি ৩০ কেজি চাল মাত্র ৪৫০ টাকায় বিক্রির কথা থাকলেও, বাস্তবে অনেক উপকারভোগী প্রাপ্য পরিমাণের চেয়ে কম চাল পাচ্ছেন। চাল মজুদের পাশাপাশি, নিয়ম অনুযায়ী নির্ধারিত দোকানঘর না থাকায় সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ভুক্তভোগীদের একাধিকজন অভিযোগ করে বলেন, আমরা ৩০ কেজি চাল পাওয়ার কথা, কিন্তু অনেক সময় ২-৩ কেজি কম দেয়। আবার চাল তুলতে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। দোকানের অবস্থা এমন যে বৃষ্টি হলে চাল ভিজে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ডিলার মোঃ নাসির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “সবকিছু নিয়ম মেনেই করা হচ্ছে। কেউ চাল কম পাচ্ছে তা বলতে পারবে না। চাল মজুদ বা বিক্রি করা হয়নি। কয়েকজন গ্রাহক চাল নিতে আসেনি, তাদের মোবাইলও বন্ধ। বিষয়টি কতৃপক্ষকে জানানো হয়েছে। একটি মহল চক্রান্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ