July 25, 2026, 3:16 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রাজাপুরে অর্থের বিনিময়ে ভিজিডি কার্ড পেল বিত্তবানরা, প্রতিবাদে দরিদ্র বঞ্চিতদের মানববন্ধন ও বিক্ষোভ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

রাজাপুরে অর্থের বিনিময়ে ভিজিডি কার্ড পেল বিত্তবানরা, প্রতিবাদে দরিদ্র বঞ্চিতদের মানববন্ধন ও বিক্ষোভ

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডি কার্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা অর্থের বিনিময়ে প্রভাবশালীদের মাঝে বিতরণ এবং ব্যাপক অনিয়মের অভিযোগে উত্তেজনা বিরাজ করছে স্থানীয় জনগণের মাঝে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উত্তমপুর বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, প্রকৃত অসহায় ও দরিদ্ররা দীর্ঘদিন ধরে বঞ্চিত হলেও অর্থ ও প্রভাব খাটিয়ে সমাজের সামর্থ্যবান ও আত্মীয়স্বজনরা সুবিধাভোগী হিসেবে নাম অন্তর্ভুক্ত করছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ভিজিডি বঞ্চিত অসহায় লতিফা বেগম, রেকসনা বেগম, মাকসুদা বেগম, নাছিমা বেগম, হামিদা বেগম, জাহানারা, খালেক হাওলাদার, চান মিয়া, ও জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, “আমরা দিন এনে দিন খাই, অথচ সরকারি চাউল, ভিজিডি কার্ড থেকে বঞ্চিত। যারা প্রকৃত দরিদ্র না, তারাই ইউনিয়ন সদস্যদের সঙ্গে আঁতাত করে সুবিধা নিচ্ছে। মানববন্ধনে উপস্থিত জনতা তদন্ত কমিটি গঠন ও দোষীদের শাস্তির দাবি জানান।

তারা স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন প্রকৃত দুস্থ ও অসহায় মানুষরা সরকারি সুযোগ-সুবিধা পায় এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে বড়ইয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাকসুদা বেগম জানান, তার কোন স্বজনের নাম নেই। তালিকা মহিলা অধিদপ্তর ও ইউএনও করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ