September 15, 2026, 4:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি প্রার্থী ড. ফয়জুল হক

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী ড. ফয়জুল হক রাজাপুরের কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

রোববার (০৭ সেপ্টেম্বর) রাতে রাজাপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা জামায়াতের আমির কবির হোসেন, নায়েবে আমির ইউসুফ আলী, আবু সায়েম ও নেছার উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা।

সভায় ড. ফয়জুল হক বলেন, “আমি রাজাপুর ও কাঁঠালিয়ার মানুষের সেবা করতে চাই। আপনারা সাংবাদিকরা সমাজের দর্পণ, আপনারা সত্য তুলে ধরেন—তাই আপনাদের সঙ্গে মতবিনিময় করা খুবই গুরুত্বপূর্ণ।” তিনি আরো বলেন, “এই অঞ্চলের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং তরুণদের কর্মসংস্থানই হবে আমার অগ্রাধিকার।”

তিনি নিজেকে জনগণের একজন সেবক হিসেবে পরিচয় দিয়ে বলেন, রাজনৈতিক অবস্থান নয়, জনগণের স্বার্থকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত দেন এবং আগ্রহভরে প্রার্থী ড. ফয়জুল হকের পরিকল্পনার কথা শোনেন।

এ সময় নির্বাচনে তার অবস্থান ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ