July 25, 2026, 6:38 pm
শিরনাম :
যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

বাগেরহাট কারাগারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন

তরফদার রবিউল ইসলাম

শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগেরহাট জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বাগেরহাট, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগেরহাট জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

শনিবার কারা অভ্যন্তরে ৬৯০ জন বন্দির মধ্যে এ খাবার পরিবেশন করা হয়। সকালের নাস্তা হিসেবে মুড়ি ও পায়েস, দুপুরে পোলাও, গরু ও খাসির মাংস, মুরগির রোস্ট, ২৫০ মিলি কোমল পানীয়, রসগোল্লা, সালাদ ও পান সুপারি দেওয়া হয়। এছাড়া রাতের খাবারে ছিল সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম।

‎জেল সুপার মো. মোস্তফা কামাল ও জেলার খোন্দকার মো. আল-মামুন উপস্থিত থেকে বন্দিদের মধ্যে খাবার বন্টন করেন। বন্দিরা খাবার খেয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বাগেরহাট কারাগারের জেলার খোন্দকার মো. আল-মামুন জানান, সরকারি পূর্ব বরাদ্দ ১৫০ টাকা বাড়িয়ে ২২৫ টাকা করা হয়েছে। এর সঙ্গে নিয়মিত একদিনের টাকা মিলিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনন্দ উৎসবে বন্দিদের তিনবেলা উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ