September 15, 2026, 4:24 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কর্মবিরতি, গ্রাহক ভোগান্তি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ, চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পুনর্বহালসহ চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি শুরু হয়। বাগেরহাট সদর উপজেলার পোলঘাটস্থ সমিতির প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ ও চেয়ার ফাকা দেখা যায়। কর্মকর্তা-কর্মচারীরা এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছেন। তবে বিলসহ নানা ধরণের সেবা নিতে প্রতিদিনের মত গ্রাহকদের আসতে দেখা যায়। কর্মবিরতির ফলে ভোগান্তিতে পরতে হচ্ছে বলে জানান সেবা নিতে আসা গ্রাহকরা।

বাড়ির বিল সংক্রান্ত জরুরী বিষয়ে সেবা নিতে আসা রুহুল আমিন বলেন, সকালে এসে দেখি কোনো লোকজন নেই। এখন ফিরে যাচ্ছি। আমার মতো আরও অনেকেই সেবা নিতে এসে ফিরে যাচ্ছে। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই।

দাবিগুলো হচ্ছে-আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করা, সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা; মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহাল; এবং বদলি/বরখাস্তের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন। ১৭ আগস্ট ২০২৫ থেকে এ পর্যন্ত চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পূর্বের কর্মস্থলে পুনর্বহাল। লাইনক্রুদের নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ এবং আন্দোলনকালে যোগদান করতে না পারা পাঁচজন লাইনক্রুকে আগের পদে ফিরিয়ে দেওয়া। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

এদিকে কর্মবিরতি বা গ্রাহকদের ভোগান্তির বিষয়ে কোন কর্মকর্তা-কর্মচারীরা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তাদের দাবি গনমাধ্যমের সামনে কথা বললে তাদেরকে পিল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে শাস্তির আওতায় আনা হবে। তবে মুঠোফোনে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শুশান্ত রায় বলেন, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটির আবেদন দিয়ে চলে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ