July 25, 2026, 5:45 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

লামায় টিএন্ডটি পাড়ায় সরকারি জায়গা দখলমুক্তে উচ্ছেদ অভিযান জরুরি

লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার টিএন্ডটি পাড়ায় দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে বসবাস করছে কয়েকটি পরিবার। এতে স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং দখলমুক্ত করতে দ্রুত উচ্ছেদ অভিযানের দাবি উঠেছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের স্বাক্ষরে গত ২০ আগষ্ট দখলদার পরিবারগুলোর কাছে চূড়ান্ত নোটিশ পাঠানো হয়। নোটিশে স্পষ্টভাবে বলা হয়, দ্রুত সরকারি জায়গা ছেড়ে দিতে হবে, অন্যথায় প্রশাসন যেকোনো সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।

স্থানীয় সচেতন মহল জানায়, “সরকারি জায়গা উদ্ধার করার এখনই উপযুক্ত সময়। পরে আর সুযোগ নাও মিলতে পারে।” বহুদিন ধরে টিএন্ডটি পাড়ার সরকারি জায়গায় ৭–৮টি পরিবার বসবাস করছে এবং সাধারণ নাগরিকদের মতো সুবিধা ভোগ করছে।

তবে পরিবারগুলোর দাবি, তাদের উদ্দেশ্য দখল নয়, বরং বহু বছর ধরে বসবাসের কারণে তারা এখন বিপাকে পড়েছেন। তাদের ভাষায়, “বর্ষার এ মৌসুমে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যাওয়া সম্ভব নয়। কিছুটা সময় পেলে আমরা স্বেচ্ছায় জায়গা ছেড়ে দিতে প্রস্তুত। জেলা প্রশাসক ও ইউএনও বরাবর আবেদনও করেছি।”

ইতোমধ্যে ০২ সেপ্টেম্বর পরিবারগুলোর কাছে চূড়ান্ত উচ্ছেদ নোটিশ পৌঁছেছে। এতে তারা দুশ্চিন্তায় পড়েছেন। অনেকেই জানিয়েছেন, বর্ষার মৌসুমে উচ্ছেদ হলে পরিবার নিয়ে কোথায় আশ্রয় নেবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, “উপজেলা পরিষদের জায়গা অবৈধভাবে কেউ দখল করতে পারবে না। নোটিশ দেওয়া হয়েছে। যেকোনো সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি জায়গা উদ্ধার করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ