July 25, 2026, 4:05 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন না

আর্ন্তজাতিক ডেস্ক

এ বছর যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অধিবেশনের সাধারণ বিতর্ক আগামী ২৩-২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতিসংঘ বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, এবার ভারতের হয়ে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। এর আগে যে তালিকায় মোদীর নাম ছিল ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখার জন্য, তা বদলানো হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন।

মোদী চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে সফর করেছিলেন ও তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তবে কয়েক মাসের মধ্যেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। রাশিয়ার জ্বালানি কেনার কারণে ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন, যা ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তাপের কারণ হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা সবসময় অস্থায়ী থাকে, তাই অধিবেশনের শুরু পর্যন্ত এটি পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থাকে। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ব্রাজিলের প্রেসিডেন্ট ও অন্যান্য দেশগুলোর নেতারা বক্তব্য রাখবেন।

এদিকে এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করতে পারে ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ একাধিক পশ্চিমা দেশ। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে।

 

 

 

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ