September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাবনায় মাদক প্রতিরোধ কমিটির বিক্ষোভ  

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি

পাবনা শহরে  মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর রাতে শহরের ১নং  ওয়ার্ডের গোবিন্দায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ মাদক বিরোধী বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ মিছিলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন সচেতন এলাকাবাসী ,যুবসমাজ ও মাদকাসক্ত পরিবারের অনেক ভুক্তভোগীরা ।
মিছিলটি ১ নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি সড়ক ঘুরে ডেলিভারী মোড়ে এসে সমাবেশ করে। পাবনা সদর উপজেলা বিএনপি নেতা মোঃ মুক্তার হোসেনের সভাপতিত্বে ও শহর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ হোসেন রাজনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাহিদ। শহর তাঁতী দলের সভাপতি ইমরান জোয়াদ্দার । অ্যাড. মো নিউটন হোসেন, আব্দুল হালিম সহ এলাকার অন্যান্যরা। বক্তারা বলেন, দীর্ঘদিন গোবিন্দা এলাকায় মাদকের রমরমা ব্যবসা চলছে।
গত ২০ বছরে এই এলাকায় শত শত উঠতি বয়সী তরুণ মাদকাসক্ত হয়ে নিজের জীবনের সর্বনাশ ও পরিবারকে অর্থনৈতিক ভাবে ধ্বংশ করেছে। যুগ যুগ ধরে এলাকায় যুবসমাজের মধ্যে অন্তহীন ভয়াবহ অভিশাপ বয়ে এনেছে মাদক। মাদক বিক্রেতারা কোনো তোয়াক্কা না করে উঠতি বয়সীদের হাতে মাদক তুলে দিচ্ছে। যুবসমাজকে বাঁচাতে হবে।তাদের মাদকমুক্ত ও সুন্দরভাবে গড়ে তুলতে মাদক বিরোধী কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানায় তারা ।
এই কর্মসূচি চলমান থাকবে। বক্তারা আরো বলেন, সমাজকে সুন্দর করে গড়ে তুলতে না পারলে সমাজে সকলেই ক্ষতির সম্মুখীন হবে।
এই এলাকার অলিগলিতে প্রশাসনের তৎপরতা বাড়াতে হবে । সচেতন সমাজবাসীকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ