এর আগে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ক্যারিবিয়ানের দক্ষিণে একটি মাদকবাহী জাহাজে হামলা চালিয়েছে, যা নাকি ভেনেজুয়েলা থেকে এসেছিল। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শিগগিরই ‘মাদক-সন্ত্রাসী’ সংগঠনগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছেন।


