September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাট সদর মডেল থানার অভিযানে গাজাঁ সহ মাদক কারবারী আটক

তরফদার রবিউল ইসলাম

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারনের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে বাগেরহাট জেলায় নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে পুলিশ বাহিনী।

বাগেরহাট সদর থানাধীন পৌরসভার আমলাপাড়া পিটিআই গেইট এর সামনে পাকা রাস্তার উপর সদর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে। বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ-উল-হাসান জানান বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ২০২৫, রাত ১০.৩০ এর সময় বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই (নরিস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন পিপিএম সহ একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে ১) ইয়ামিন হাওলাদার (১৯), ২) আলামিন হাওলাদার (২৩), উভয়ের পিতা- মানিক হাওরাদার, মাতা- তাসলিমা বেগম, সাং- সেনের টিকিকাটা, থানা- মঠবারিয়া, জেলা- পিরোজপুর। উক্ত অভিযানে আসামীদের এপি সাং- সোনাতলা (জনৈক মুজিবর রহমান এর বাড়ীর ভাড়াটিয়া), থানা ও জেলা- বাগেরহাট এর হেফাজত হতে ০১(এক) কেজি গাঁজা, যার বাজার মূল্য অনুমান-৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর তথ্য মোতাবেক বসত বাড়ীর ভিতর একটি ড্রামের ভিতর হতে ০৬(ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়, উদ্ধারকৃত গাঁজার অনুমান বাজার মূল্য ১,৮০,০০০/-(এক লক্ষ আশি হাজার) টাকা। এই অভিযানে সর্বমোট ০৭(সাত) কেজি গাঁজা (মাদকদ্রব্য) উদ্ধার করা হয়, যার বর্তমান অনুমান বাজার মূল্য ২,১০,০০০(দুই লক্ষ দশ হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্বে আইনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ-উল-হাসান আরো জানান আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে বাগেরহাট বাসীকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এর সার্বিক তত্বাবধান ও নির্দেশনা মোতাবেক সকল ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ