September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাবনায় ডিবির অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স, স্টাফ রিপোর্টার

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী ধরা পড়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাতে শহরের সাদেক দফাদার রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে ডিবি পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রাত ৮টা ৫৫ মিনিটে অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।

অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হন—

মোহাম্মদ আব্দুস সালাম (৬৩), কৃষ্ণপুর, পাবনা পৌরসভা, সদর থানা, মোঃ আব্দুর রাজ্জাক (৫৮), কৃষ্ণপুর, পাবনা পৌরসভা, সদর থানা, মোঃ হাবিবুর রহমান (৪২), চর কুরুলিয়া, ঈশ্বরদী, পাবনা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ