September 15, 2026, 1:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ত্রাণ নিয়ে আফগানিস্তানে পৌঁছেছে বাংলাদেশ বিমান বাহিনীর কার্গো ফ্লাইট

আর্ন্তজাতিক ডেস্ক

আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ কার্গো ফ্লাইট শুক্রবার (৫ সেপ্টেম্বর) কাবুলে পৌঁছেছে। এতে ১১.২২৭ টন ত্রাণ সামগ্রী ছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ত্রাণ হস্তান্তর শেষে বিমানটি আজই দেশে ফিরে আসবে। ফ্লাইটটি ছাড়ার আগে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন এক প্রেস ব্রিফিং করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় বলেছে, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে এখন পর্যন্ত ২ হাজার ২০০ এর অধিক মানুষ নিহত হয়েছেন। প্রায় ৩ হাজা‌রের বেশি আফগান গুরুতর আহত হয়েছেন এবং ৮ হাজা‌রের অধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগাক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে ত্রাণ সামগ্রী মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে প্রেরণ করছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ।

বাংলাদেশের পাঠানো সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, শুকনো খাবার, মিল্ক পাউডার, নুডুলস, বিস্কুট, কাপড়, ওষুধ ও বিশুদ্ধ পানি। এই ত্রাণ পাঠাতে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল একযোগে কাজ করেছে।

২০২২ সালের ভূমিকম্পের পরও বাংলাদেশ আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ