October 30, 2026, 8:57 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, শুনে হাসলেন পুতিন

আর্ন্তজাতিক ডেস্ক

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সম্প্রতি চীনে জড়ো হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনসহ অনেকে। আর সেখান থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে কথা বলেছেন পুতিন নিজেই।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে- এমন দাবি শুনে গেল ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে সাংবাদিকদের সামনে হেসেছেন পুতিন।

এসময় রুশ প্রেসিডেন্ট বলেন, তার (ট্রাম্প) সাথে আমার ভালো সম্পর্ক। আমরা একে অপরের সাথে যোগাযোগ রাখি। আমি আপনাদের বলতে পারি এবং আশা করি, তিনি (ট্রাম্প) এ কথা শুনছেন। এই চার দিনে (চীন সফরের) আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে, ট্রাম্প প্রশাসন সম্পর্কে কেউ নেতিবাচক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। এটা প্রথম কথা।

দ্বিতীয়ত, সবাই আশা প্রকাশ করেছেন যে, মধ্যস্থতায় ট্রাম্প এবং রাশিয়াসহ অন্য আলোচকদের অবস্থান সংঘাতের (ইউক্রেন যুদ্ধ) অবসান ঘটাবে’, বলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

এর আগে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে চীনে অনুষ্ঠিত সমাবেশের নিন্দা জানান ট্রাম্প। শি জিনপিং-এর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যেহেতু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাবেন।

প্রেসিডেন্ট শি এবং চীনের অসাধারণ জনগণের উদযাপনের একটি মহান এবং দীর্ঘস্থায়ী দিন কাটুক’, লিখে নিজের বার্তা শেষ করেন মার্কিন প্রেসিডেন্ট।
 
তবে ক্রেমলিনের পররাষ্ট্র নীতি-বিষয়ক সহকারী ইউরি উশাকভ ট্রাম্পের বার্তার জবাবে বলেন, ‘আমি বলতে চাই, কেউ ষড়যন্ত্র করেনি, কেউ কোনো ষড়যন্ত্র করছে না। কারও এমন চিন্তাভাবনাও ছিল না – এই তিন নেতার (শি, পুতিন, কিম) কারোই এমন চিন্তাভাবনা ছিল না।’  

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ